• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বেরোবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোলাম মুর্ত্তজা: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০০৫ সালের ১৭ ই আগষ্ট দেশব্যাপি সিরিজ বোমা হামলার প্রতিবাদে বেরোবি শাখা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ক্যাম্পাসসহ পার্কের মোড় প্রদক্ষিণ করে এবং সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ-সম্পাদক কামরুল হাসান নোবেল শেখের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বেরোবি শাখা ছাত্রলীগের সভাপতি আবু মোন্নাফ আল তুষার কিবরিয়া।

সভাপতির বক্তব্যে আবু মোন্নাফ আল তুষার কিবরিয়া বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জামায়াত,জঙ্গির পৃষ্টপোষকতা করে এসেছে।বাংলাদেশকে একটি ব্যর্থ রাস্ট্রের দিকে ঠেলে দিয়েছিল। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনা জনগনের স্বার্থে কাজ করে আসছে। আপনাদের সহযোগীতা পেলে ভবিষতেও এ ধারা অব্যাহত থাকবে।আর এ স্বাধীন দেশে জঙ্গিবাদের কোন স্থান হতে পারে না। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল,বিভাগের ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ