• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কাহারোলে খামারিদের মাঝে গো-খাদ্য বিতরণ

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: কাহারোলে বন্যা কবলিত ক্ষতিগ্রস্থ গবাদি প্রাণির খামারিদের মাঝে গো-খাদ্য বিতরণ করা হয়েছে।
দিনাজপুরের কাহারোল উপজেলায় বন্যা কবলিত ক্ষতিগ্রস্থ গবাদি প্রাণি খামারিদের মাঝে প্রাণিসম্পদ অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা এর সহযোগিতায় গো-খাদ্য বিতরণ ও এক সংক্ষিপ্ত আলোচনা সভা ২২ আগস্ট দুপুর ২ টার দিকে উপজেলা প্রাণিসম্পদ অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ তারেক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত গো-খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং গো-খাদ্য বিতরণ করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসলাম মোল্লা, ডাবোর ইউ,পি চেয়ারম্যান সত্যজিৎ রায়, উপজেলা ভ্যাটেনারী সার্জন (ভিএস) স্বপন সরকার, কাহারোল প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ ইব্রাহীম খলিল সোহাগ, দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সদস্য সুকুমার রায় সহ উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন খামারি, প্রাণিসম্পদ অফিসের কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ