• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাবনায় বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

পাবনা : পাবনা-ঢাকা মহাসড়কের সুজানগর উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২৫ জন।

মঙ্গলবার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার চর চিনাখড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ৩ জনের নাম পরিচয় জানা গেছে। তারা হলেন, শ্যামলী বাসের হেলপার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দারিয়াপুর গ্রামের মিন্টু হোসেন, রাজশাহীর বাঘা উপজেলার নৃপেন্দ্রনাথ সরকার ও পাবনার সুজানগর উপজেলার দারিয়াপুর গ্রামের আয়েন উদ্দিন।

পাবনা পুলিশ সুপার জিহাদুল কবির জানান, সকালে পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল যাত্রীবাহি বাস শ্যামলী পরিবহণ। পথিমধ্যে সুজানগর উপজেলার চর চিনাখড়া নামক স্থানে পৌঁছালে সিরাজগঞ্জ থেকে পাবনার দিকে আসা যাত্রীবাহী বাস সাদ্দাম পরিবহণের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুই বাস রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয় এবং আহত হয়েছে অন্তত ২৫ জন। খবর পেয়ে পুলিশ দমকল বাহিনীর সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

আহতদেরকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়। দুর্ঘটনার পর প্রায় দুই ঘন্টা পর দুর্ঘটনা কবলিত বাস দুটি উদ্ধার করে উদ্ধারকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ