• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বেবী নাজনীনের জন্মদিন আজ

বিনোদন ডেস্ক: আজ ২৩ আগস্ট বাংলাদেশের ব্ল্যাক ডায়মন্ডখ্যাত সঙ্গীত তারকা বেবী নাজনীনের জন্মদিন। সীমান্ত শহর নীলফামারীর সৈয়দপুরে জন্মগ্রহণ করেন তিনি। এক সংস্কারমুক্ত পরিবারে বেড়ে ওঠা তার। শৈশবে দুরন্তপনার পাশাপাশি সুরের সাথে ঘটে মেলবন্ধন।

স্থানীয়, আঞ্চলিক, জাতীয় অনুষ্ঠান ও রেডিও-টিভিতে গান করে খ্যাতি অর্জন করেন শিশু বয়সেই। জয় করেন জাতীয় শিশুশিল্পী পুরস্কার (১৯৭৬, ৭৭, ৭৮ ও ৭৯)। বিমূর্ত সুন্দরের সর্বোচ্চ প্রকাশ মাধ্যমই হলো সঙ্গীত। বস্তু চাহিদার বলয় ভেঙে বিশুদ্ধ সঙ্গীত মানুষকে বহুমাত্রিক সুন্দরের জগতে নিয়ে যায়। বেবী নাজনীনের গানে আমরা সেই বহুমাত্রিক সৌন্দর্যের ছোঁয়া পাই।

পাঁচ বছর বয়সে সঙ্গীতে সম্পৃক্ততা তার। এ হিসেবে নিজেকে তৈরি এবং জাতীয় পর্যায়ের শিল্পী হিসেবে আজকের অবস্থান অর্জনে বেবী নাজনীন অতিবাহিত করেছেন তার সঙ্গীত জীবনের প্রায় ৪০ বছর। এর মধ্যে এক প্রজন্ম বিগত আর এক প্রজন্মের আগমন ঘটেছে। এই দুই প্রজন্মের মধ্যে বেবী নাজনীনের গান আছে সেতুবন্ধের মতো। দেশসেরা গায়িকা হিসেবে বেবী নাজনীন একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

এ ছাড়া বাচসাস ও সিজেএফবি পুরস্কার পেয়েছেন বহুবার। তিনি গানও লিখে থাকেন মাঝে মধ্যে। তার অনেক অ্যালবামেই নিজের লেখা। অডিও বাজারে ৫০টি একক অডিও অ্যালবামসহ ও তিন শতাধিক মিশ্র অডিও অ্যালবাম প্রকাশিত হয়েছে তার । গানের বাইরে বেবী পড়াশোনা করতে ভালোবাসেন। কবিতাও লেখেন।

‘সে’, ‘ঠোঁটে ভালোবাসা’ ও ‘প্রিয়মুখ’ শিরোনামে তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে তার। সাধনার শুরু থেকে সঙ্গীতের বর্ণাঢ্য ক্যারিয়ার নিয়ে ছুটে চলা সময়ে বেবী নাজনীন পেয়েছেন ‘উত্তরবঙ্গের দোয়েল’, ‘ব্ল্যাক ডায়মন্ড’, ‘কৃষ্ণ হীরক’, ‘কৃষ্ণ কলি’র খ্যাতি।

পেশাগত কারণে এ মুহূর্তে বেবী নাজনীন অবস্থান আমেরিকায়। আগামী ৪ সেপ্টেম্বর বেবী নাজনীন পারফর্ম করবেন কানাডার টরেন্টোতে অনুষ্ঠেয় বাংলাদেশ স্ট্রিট ফেস্টিভালে (বাংলাদেশ পথমেলা উৎসবে)। কানাডা প্রবাসী বাংলাদেশীদের আয়োজনে টরেন্টোতে এ উৎসবের আয়োজন হচ্ছে তৃতীয়বার। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন টরেন্টো সিটি মেয়র জন টরি।

দিনব্যাপী অনুষ্ঠেয় এ উৎসবে বাংলাদেশী পণ্যের স্টলসহ নানা রকমের আয়োজন থাকছে। এ উদ্দেশ্যে বেবী নাজনীন ২ সেপ্টেম্বর আমেরিকা থেকে কানাডা যাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ