• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কিশোরগঞ্জে ত্রানের চাল বিতরণ না করায় চেয়ারম্যান শোকজ

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী উইনিয়নের চেয়ারম্যান আবু সায়েম লিটনকে বন্যা দুর্গতদের মাঝে ত্রানের চাল (জি.আর) বিতরণ না করায় তাঁকে শোকজ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মেহেদী হাসান। গত ১৮ আগষ্ট ৬৮৯ নম্বর স্বারকে এক নোটিশের মাধ্যমে পত্র প্রাপ্তির তিন দিনের মধ্যে তাঁকে জবাব দাখিলের কথা বলা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, উপজেলার ৯ টি ইউনিয়নে ১০ হাজার ৫শ বন্যা দুর্গত পরিবারের জন্য দুই দফায় মোট ২৮ দশমিক ৯ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে পুটিমারী ইউনিয়নে এক দশমিক ৫০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়। কিন্তু ওই ইউনিয়নের চেয়ারম্যান আবু সায়েম লিটন চাল উত্তোলন না করে বন্যা দুর্গতদের উদাসিন মনোভাব প্রদর্শন করেছেন। যা দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ অনুসারে দুর্যোগ কালীন দায়িত্ব অবহেলার শামিল।
এ ব্যাপারে পুটিমারী ইউনিয়নের চেয়ারম্যান আবু সায়েম লিটনের কাছে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজী হননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মেহেদী হাসান চেয়ারম্যাকে শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ