• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জেএসসি-জেডিসি পরীক্ষা ১ নভেম্বর শুরু

সিসি নিউজ : জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হবে আগামী ১ নভেম্বর।  শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর আজ বুধবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপ-কমিটি জেএসসি এবং মাদরাসা বোর্ড জেডিসি পরীক্ষার সূচি প্রকাশ করেছে।

জেএসসির বিস্তারিত সূচি:
১ নভেম্বর বাংলা প্রথম পত্র
২ নভেম্বর বাংলা দ্বিতীয় পত্র
৫ নভেম্বর ইংরেজি প্রথম পত্র
৬ নভেম্বর ইংরেজি দ্বিতীয় পত্র।
৭ নভেম্বর ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা, খ্রিস্টধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষা।
৮ নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৯ নভেম্বর বিজ্ঞান
১১ নভেম্বর কর্ম ও জীবনমুখী শিক্ষা (অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য)
১২ নভেম্বর গণিত
১৩ নভেম্বর শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য (অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য) বিষয়ের পরীক্ষা নেয়া হবে।
১৪ নভেম্বর হবে কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, আরবি, সংস্কৃত এবং পালির পরীক্ষা।
১৬ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং
১৮ নভেম্বর চারু ও কারুকলার (অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য) পরীক্ষা নেয়া হবে।

জেডিসি বিস্তারিত সূচি:
১ নভেম্বর কুরআন মাজিদ ও তাজবিদ
২ নভেম্বর আকাইদ ও ফিকহ
৪ নভেম্বর আরবি প্রথম পত্র
৫ নভেম্বর আরবি দ্বিতীয় পত্র
৬ নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৭ নভেম্বর বাংলা প্রথম পত্র
৮ নভেম্বর বাংলা দ্বিতীয় পত্র।
৯ নভেম্বর কৃষি শিক্ষা ও গার্হস্থ্য অর্থনীতি
১১ নভেম্বর গণিত
১২ নভেম্বর কর্ম ও জীবনমুখী শিক্ষা এবং শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য (অনিয়মিত পরীক্ষার্থীদের)
১৩ নভেম্বর ইংরেজি প্রথম পত্র
১৪ নভেম্বর ইংরেজি দ্বিতীয় পত্র
১৬ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং
১৮ নভেম্বর বিজ্ঞান বিষয়ের পরীক্ষা।

উল্লেখ্য, এবার থেকে নিয়মিত পরীক্ষার্থীদের কর্ম ও জীবনমুখী শিক্ষা, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য এবং চারু ও কারুকলা বিষয়ের পরীক্ষা নেয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ