• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে আপত্তিকর অবস্থায় ৬ যুবক-যুবতী আটক

সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে দুইটি চাইনিজ রেস্তোরায় অভিযান চালিয়ে পুলিশ আপত্তিকর অবস্থায় স্কুল- কলেজের পোশাক পরিহিত ২ যুবক ও ৪ যুবতীকে আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে সৈয়দপুর থানার উপ-পরিদর্শক (সাব-ইন্সপেক্টর) আব্দুল আজিজের নেতৃত্বে পুলিশ সৈয়দপুর প্লাজায় অবস্থিত রেড চিলি ও বার্গার কিং নামে দুটি চাইনিজ রেস্টুরেন্টে অভিযান চালায়।

আটককৃতরা হলো দিনাজপুরের রামনগরের শহীদুল ইসলামের ছেলে গোলাম মোস্তফা (২৮), সৈয়দপুর শহরের চাঁদনগর এলাকার ইয়াকুব আলীর ছেলে সাজিদ (২৬), নীলফামারীর ডিমলার নগরপাড়ের মোয়াজ্জেম হোসেনের মেয়ে বাবলী (২৫), শহরের গোলাহাটের রোস্তম আলীর মেয়ে কাজলী (২২), ওয়াপদা নতুনহাটের জাফর উদ্দিনের মেয়ে জেবুন (২১), কামারপুকুর ধলাগাছের আব্দুর রউফের মেয়ে মিরু (২২)। (তরুনীদের ছদ্মনাম দেয়া হয়েছে)

সৈয়দপুর শহরের সূধীজন জানান, শহরের প্লাজায় গড়ে উঠা চাইনিজ রেষ্টুরেন্টের নামে স্কুল-কলেজের ছেলে-মেয়েদের গোপন অভিসারের ব্যবস্থা তৈরী করে দিয়েছে। ওইসব রেষ্টুরেন্টের অভ্যন্তরে স্বল্প আলোর ব্যবস্থা আর গ্লাসগুলো সুকৌশলে ঢেকে দেয়ায় তরুন-তরুনী নির্বিঘ্নে স্কুল-কলেজ ফাঁকি দিয়ে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিচ্ছে।

অভিযোগ রয়েছে, ওইসব রেস্টুরেন্টে চলছে মাদকের রমরমা ব্যবসা। প্লাজার তিন তলার ফাঁকা কক্ষগুলোতে মিলছে বিভিন্ন ব্রান্ডের মাদকের খালি বোতল ও মাদক গ্রহণের সরঞ্জাম। একটি সূত্র মতে, শহরের বাইপাস সড়কে রিক্সার হুড় (ঢাকনা) তুলে দিয়ে চলছে অশ্লীল কার্যকলাপ। ঘন্টা হিসেবে ভাড়া নেয়ায় ধীরগতিতে চলে ওইসব রিক্সা। এ ছাড়া পৌরসভা কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনছাড়া গড়ে উঠা পার্কগুলো অনৈতিক কার্যকলাপের আখড়ায় পরিনত হয়েছে। আর এসব পার্কে দিনের বেলায় অপরিচিত মুখের আনাগোনা চলছে বলে স্থানীয়রা জানিয়েছে। যা কখনো অনাকাঙ্খিত কোন ঘটনা ঘটে যেতে পারে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে ওইসব চাইনিজ রেস্টুরেন্টে অসামাজিক কার্যকলাপ চলে আসার অভিযোগ রয়েছে। আটককৃতদের অভিভাবকদের ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ