• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ফুলবাড়ীতে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

মোঃ আফজাল হোসেন, বিশেষ প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে ৫৭ ধারায় মিথ্যা মামলা করার প্রতিবাদে নিমতলা মোড়ে বুধবার সকাল ১১টায় ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বরাবর একটি স্মারক লিপি প্রদান করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক ফুলবাড়ী বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ফুলবাড়ী অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক জাগো রংপুরের বার্তা প্রধান খাজানুর হায়দার লিমন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাইনিং সিটি ২৪ ডট কম এর বার্তা প্রধান ইমাম রেজা, ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সাংবাদিক মোঃ আশরাফুল ইসলাম, মোঃ আশরাফুল আলম, মেহেদী হাসান, মোঃ আজাদ, ফুলবাড়ী অনলাইন প্রেস ক্লাবের আরিফ খান জয়, আতিয়ার রহমান, ইমরান চৌধুরী প্রিন্স, হাফিজুল ইসলাম ও ইকবাল হাসান প্রমুখ।
সাংবাদিকেরা বলেন খাজানুর হায়দার লিমন, আফজাল হোসেন ও মোঃ আশরাফুল আলমের বিরুদ্ধে যে ষড়যন্ত্র মূলক তথ্য প্রযুক্তি আইনে বিতর্কিত ৫৭ ধারায় অপপ্রয়োগ করে মামলা করা হয়েছে তা অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন। এছাড়া সারা দেশে একই ধারায় যে মামলা দায়ের করা হয়েছে আমরা সেই মামলাগুলিও প্রত্যাহারের দাবি জানাচ্ছি। এসব মামলা প্রত্যাহার করা না হলে আগামীতে কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধিজন, সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ