• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর পৌর পরিষদের সম্মানীর টাকায় পরিচ্ছন্ন কর্মীদের ঈদ!

সিসি নিউজ: পৌরসভার দৈনিক মজুরী ভিত্তিক পরিচ্ছন্ন কর্মীদের ঈদ উৎসব পালনে এবারে ব্যাতিক্রম উদ্যোগ নিয়েছে সৈয়দপুর পৌর পরিষদ। এতে ঈদ আনন্দ উঁকি দিচ্ছে ওইসব পরিচ্ছন্ন কর্মীদের পরিবারে। অপরদিকে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে শহরের সুশীল সমাজ।

সূত্র মতে, সৈয়দপুর পৌরসভায় দৈনিক হাজিরা ভিত্তিক ও মাস্টাররোলে ১৭০ জন পরিচ্ছন্ন কর্মী কাজ করে। তাদের অল্প আয়ের টাকায় এ ধরনের উৎসব পালন করতে পারেনা। তাই পৌরসভার মেয়র ও কাউন্সিলরগণ তাদের প্রাপ্য এক মাসের সম্মানীর টাকা ঈদ উৎসব পালনের জন্য পরিচ্ছন্ন কর্মীদের পরিবারের মাঝে বিলিয়ে দেয়া হচ্ছে।

পরিচ্ছন্ন কর্মী বাবু ও সমসের এ প্রসঙ্গে বলেন, প্রতিবারই আমরা ধার-দেনা করে পরিবার-পরিজন নিয়ে ঈদ উৎসব করি। যা পরবর্তীতে ওই ধার-দেনার টাকা পরিশোধ করতে খুবই কষ্ট হয়। কিন্তু এবারে পৌরসভা যা করছে তা আমরা চিরকালই মনে রাখবো।

সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র জিয়াউল হক জিয়া সিসি নিউজকে বলেন, সম্মানীর টাকা দিয়ে গরু ও সুগন্ধি চাল কেনা হয়েছে। পরিচ্ছন্ন কর্মীদের মাঝে দুই কেজি করে সুগন্ধি চাল এবং সমপরিমান বা তারও বেশি মাংস দেয়া হবে।

বাংলাদেশ ওয়ার্কাস পার্টি, সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: রুহল আলম এ প্রসঙ্গে সিসি নিউজকে বলেন, আনন্দ বঞ্চিত মানুষদের নিয়ে পৌর পরিষদের এমন উদ্যোগ সাধুবাদ জানাই। ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে এটি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার সৈয়দপুর পৌর পরিষদ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো: আব্দুল গফুর সরকার সিসি নিউজকে বলেন, ‍উদ্যোগটি ভালো। তবে সৈয়দপুর শহরের কিছু এলাকায় বন্যা কবলিত লোকজন রয়েছে, তাদের ঈদ আনন্দ কেমন হবে-সে দিকেও পৌর পরিষদকে দৃষ্টি দেয়া দরকার বলে আমি মনে করছি।

সৈয়দপুর সরকারী কারিগরী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. আমির আলী আজাদ এ প্রসঙ্গে সিসি নিউজকে বলেন, জনপ্রতিনিধিদের এমন উদ্যোগ সমাজের কিছু মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনবে নিশ্চিত। অপরদিকে এ উদ্যোগ থেকে আমাদের কিছু শিক্ষণীয় বিষয়ের ঈঙ্গিত করছে।

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) সৈয়দপুর শাখার সাবেক সভাপতি ডা: শেখ নজরুল ইসলাম পৌর পরিষদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সিসি নিউজকে বলেন, এটি একটি দৃষ্টান্তমূলক উদ্যোগ। সমাজের অন্যান্য জনকল্যাণমূলক বা সেবামূলক প্রতিষ্ঠান পৌর পরিষদের পদাঙ্ক অনুসরণ করতে পারে।

সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো: আমজাদ হোসেন সরকার সিসি নিউজকে বলেন, সামান্য সহযোগিতায় এবারের ঈদ আনন্দটা পৌরসভার পরিচ্ছন্ন পরিবারের সাথে ভাগাভাগি করতে পারবো- এটাই পৌর পরিষদের সবচেয়ে বড় প্রাপ্য। আগামীতে বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে সুবিধাবঞ্চিত এসব মানুষের পাশে থাকার ইচ্ছা রয়েছে পৌর পরিষদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ