• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে কৃষকের মাঝে আমন চারা ও বীজ বিতরণ

সিসি নিউজ: দিনাজপুরে বন্যায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে রোপা আমন চারা ও আমন বীজ বিতরণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
রোববার সকাল সাড়ে ১১টায় দিনাজপুর সদর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে রোপা আমন চারা ও আমন বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ( সম্প্রসারণ)মো. মোশারফ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো.গোলাম মারুফ,জেলা পুলিশ সুপার হামিদুল আলম ও সদর উপজেলা চেয়ারম্যান ফরিদুল ইসলাম বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলাম মোস্তফা ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমুজ্জামান।
অনুষ্ঠানে ৮০জন কৃষকের প্রত্যেককে এক বিঘা জমির জন্য বিআর-২৩ জাতের নাবী আমান ধানের চারা ও এক’শ জন কৃষকের প্রত্যেককে কেজি করে ব্রিধান-৩৪ এর বীজ বিতরণ করা হয়।
এতে বন্যায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকেরা আবারো নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ