• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সাকিব-মিরাজের ঘূর্ণিতে কাঁপছে অস্ট্রেলিয়া

খেলাধুলা ডেস্ক : মেহেদী হাসান মিরাজের অফ স্পিনে কী বিষ সেটা হাঁড়ে হাঁড়ে টের পেলেন ডেভিড ওয়ার্নার। বাংলাদেশকে ২৬০ রানে থামিয়ে দিয়ে প্রথমদিনই ব্যাট করতে নামলো অস্ট্রেলিয়া। এক পাশ থেকে শফিউল আরেক পাশ থেকে মেহেদী হাসান মিরাজের হাতে অস্ট্রেলিয়া ইনিংসে আক্রমণের দায়িত্ব তুলে দিলেন অধিনায়ক মুশফিক।

৬ষ্ঠ ওভারেই মিরাজের স্পিন বিষে নীল অস্ট্রেলিয়া। মেহেদী হাসান মিরাজের বল আঘান হানল ডেভিড ওয়ার্নারের প্যাডে। জোরালো আবেদন। সেই ডাকে সাড়া দিতে দেরি করেননি আম্পায়ার আলিম দার। তবে তারচেয়েও দ্রুত সময়ে রিভিউ নেন ওয়ার্নার। থার্ড আম্পায়ার যাচাই করে দেখেন বল প্যাডে লাগার আগে ব্যাটে লাগে। আউট নাকচ। পরের বলে আবারও ওয়ার্নারের প্যাডে বল আঘান হানল। এবারও জোরালো আবেদন। সেই আবেদনে সাড়াও দেন আম্পায়ার। তবে এবার আর রিভিউ নেননি ওয়ার্নার। হাঁটা দেন সাজঘরের দিকে।

শুরুতেই ওয়ার্নারকে হারানোর ধাক্কা সামলে ওঠার আগেই আরো দুই উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ১৬ রান।

সাকিবের করা সপ্তম ওভারের প্রথম বলে শর্ট কাভারে ঠেলে দিয়ে রান নিয়ে গিয়ে রানআউটের ফাঁদে পড়েন উসমান খাজা। উইকেটের পেছন থেকে দৌড়ে গিয়ে থ্রো করেন মুশফিক। স্টাম্পের কাছে থাকা সৌম্য সরকার বল ধরেই স্টাম্প ভেঙে দেন। উৎসবে মেতে ওঠে গোটা মিরপুর স্টেডিয়াম; সেইসঙ্গে টিভির পর্দা কিংবা রেডিওতে কান পেতে থাকা বাংলাদেশি সমর্থকরা।

শুরুতেই দুই উইকেট তুলে নিয়ে উজ্জীবিত বাংলাদেশ। অন্যদিকে চাপের মুখে অস্ট্রেলিয়া। সেই চাপ আরো বাড়িয়ে দেন সাকিব। তার করা একই ওভারের শেষ বলে নাইটওয়াচম্যান নাথান লায়ন লেগ বিফোরের ফাঁদে পড়লে মিরপুরের হোম অব ক্রিকেটে গর্জন তোলেন টাইগার সমর্থকরা।

১৪ রানেই টাপটপ পড়ে গেলো অস্ট্রেলিয়ার ৩ উইকেট। দারুণ চাপে পড়ে গেলো স্মিথের দল। এ রিপোর্ট লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ১৮ রান। উইকেটে রয়েছেন স্টিভেন স্মিথ এবং ম্যাট রেনশ।

এর আগে আজ রবিবার মিরপুরের শের-ই-বাংলা টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মুশফিকুর রহীম। দলীয় ১০ রানের মধ্যে সৌম্য সরকার, সাব্বির রহমান ও ইমরুল কায়েসকে হারিয়ে বাংলাদেশের বিপর্যয়ের শুরু। তামিম-সাকিব এবং মিরাজ-নাসিরের প্রতিরোধের পর শেষের দিকে ২০ রানে শেষ ৪ উইকেট হারিয়ে রানে গুটিয়ে যায় টাইগাররা।

বাংলাদেশের হয়ে ৫০তম টেস্ট খেলতে নামা সাকিব ৮৪ রানের দায়িত্বশীল ইনিংস উপহার দেন। সমান ৫০তম টেস্ট খেলতে নামা তামিম করেন ৭১ রান। নাসির ২৩ এবং মুশফিক ও মিরাজ সমান ১৮ রানের ইনিংস খেলেন।

অস্ট্রেলিয়ার হয়ে তিনটি করে উইকেট নেন প্যাট কামিন্স ও নাথান লায়ন। এছাড়া অ্যাস্টন অ্যাগার দুটি ও গ্লেন ম্যাক্সওয়েল নেন একটি উইকেট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ