সিসি নিউজ: রাজশাহী কলেজের উদ্যোগে নীলফামারীতে ২২৫জন বন্যার্তকে অর্থ সহায়তা দেয়া হয়েছে। সোমবার বিকেলে সদর উপজেলার পঞ্চপুকুর ও গোড়গ্রাম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রত্যেককে ১হাজার করে নগদ টাকা দেয়া হয়।
পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে চেয়ারম্যান হবিবর রহমান সরকার ও গোড়গ্রাম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে চেয়ারম্যান রিয়াজুল ইসলামের উপস্থিতিতে টাকা বিতরণ করা হয় বন্যায় ক্ষতিগ্রস্তদের।
রাজশাহী কলেজের সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক সাগর কুমার মন্ডল জানান, কলেজের শিক্ষক, কর্মচারী ও ছাত্রদের কাছ থেকে সংগৃহিত অর্থ দিয়ে নীলফামারীর বন্যার্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। ২২৫জনকে ১হাজার করে টাকা প্রদান করা হয় বলে জানান তিনি।
তিনি জানান, গোড়গ্রাম ইউনিয়নে ১ লাখ এবং পঞ্চপুকুর ইউনিয়নে ১ লাখ ২৫হাজার টাকা প্রদান করা হয়।
বিতরণের সময় সহকারী অধ্যাপক সাগর কুমার মন্ডল ছাড়াও ইতিহাস বিভাগের প্রভাষক ড. আবু রেজা আজাদ ও চারজন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।