• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ডিএস’র অপসারণের দাবিতে সমাবেশ

সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মুহাম্মদ কুদরত-ই-খুদার অপসারণের দাবিতে আন্দোলনে নেমেছে রেলশ্রমিকরা। সেই সঙ্গে কারখানায় ঠিকাদারের সঙ্গে যোগসাজসে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে মেরামত কাজ করা ও জিপ চালকের করুণ মৃত্যুর ঘটনায় সুষ্ঠ তদন্তের দাবি করেছে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ সৈয়দপুর রেলওয়ে কারখানা ও ওপেন লাইন শাখার নেতৃবৃন্দ।
এ নিয়ে মঙ্গলবার (২৯ আগষ্ট) বিকাল ৫টায় সমাবেশ ও বিক্ষোভ করে। এ সময় বক্তব্য রাখেন রেলওয়ে শ্রমিক লীগ সৈয়দপুর কারখানা শাখার সভাপতি মো. নুরুল ইসলাম, রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোখছেদুল মোমিন, যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ।

বক্তারা কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়কের (ডিএস) অপসারণ দাবি করে বলেন, বর্তমান ডিএস সৈয়দপুরের রেল কারখানায় যোগদানের পর থেকে রেল অঙ্গন নানা রকম অনিয়ম ও দুর্নীতিতে ছেয়ে গেছে। নিম্নমানের সব উপকরণ দিয়ে কারখানার উৎপাদন হচ্ছে। ঠিকাদারের সঙ্গে যোগসাজস করে কারখানায় নিম্নমানের কাঁচা মালামাল নেওয়া হচ্ছে। সম্প্রতি বিনাঅনুমতিতে ডিএসের ব্যবহার করা জিপটি মেরামত ও শীতাতাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা সংযোজনের জন্য ঢাকা পাঠানো হয়। ঢাকা হতে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় চালক নিহত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ