• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিমানবন্দর স্টেশনে প্ল্যাটফর্ম শেড ভেঙে আহত ৮

ঢাকা: রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনের প্ল্যাটফর্ম শেড ভেঙে পড়ে আটজন যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন ফারুক এসব তথ্য নিশ্চিত করেন।

ওসি বলেন, আজ বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ট্রেনের ছাদে ওঠার জন্য বেশ কিছু মানুষ গোপনে বিমানবন্দর রেলস্টেশনের প্লাস্টিক শেডে ওপর উঠে অবস্থান নেন। যাত্রীর ভারে এ সময় শেড ভেঙে পড়ে। এতে কমপক্ষে আটজন আহত হন। চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে গেছেন তারা।

ঈদের আর মাত্র দুই দিন বাকি। ট্রেন, বাস ও লঞ্চে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। জীবনের ঝুঁকি নিয়ে অনেকে ট্রেনের ছাদ, ইঞ্জিন ও দুই বগির সংযোগস্থলে বসে দাঁড়িয়ে ঘরে ফিরছেন। বিপুল যাত্রীর ভিড় বাঁচিয়ে ট্রেনের ছাদে ওঠার জন্য অনেকে স্টেশনের ছাউনির ওপর আগেই অবস্থান নেন, যাতে ট্রেন এসে দাঁড়ালে সহজে ছাদে নেমে জায়গা নিতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ