• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চড়াইখোলা স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর চড়াইখোলা স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রহিমের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যসহ গভনিং বডি গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে।
তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জেলা প্রশাসকসহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দাখিল করেছেন মিজানুর রহমান বসুনিয়া নামে একজন অবিভাবক।
অভিযোগে মিজানুর রহমান উল্লেখ করেন গেল বছরের ১৬ এপ্রিল গভর্নিং বডির নির্বাচনের জন্য মনোনয়ন পত্র সংগ্রহের জন্য গেলে তিনি(অধ্যক্ষ) মামলার কারণ দেখিয়ে মনোনয়ন পত্র না দিয়ে ফেরত দেন।
তিনি অভিযোগ করেন, নির্বাচন না করে চলতি বছরের ২৮ মার্চ তার পছন্দের ব্যক্তিতে কমিটিতে রেখে গভর্নিং বডি গঠন করেন। ওই কমিটি মানেন না অবিভাবকরা।
এছাড়া প্রতিষ্ঠানে ১২জন শিক্ষক কর্মচারী নিয়োগের নামে বাণিজ্য করেছেন তিনি।
জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ আব্দুর রহিম বলেন, বিষয়টি সঠিক নয়। তাছাড়া প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে রয়েছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ