সিসি নিউজ: সৈয়দপুর-রংপুর মহাসড়কে ঢাকা কোচের সাথে পিকআপ ভ্যানের (রংপুর ন-১১১২১০) মুখোমুখী সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক ঘটনাস্থলে মারা গেছে। এ ঘটনায় পিকআপ চালকের সহকারী গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার বিকেল ৫টায় উপজেলার কামারপুকুর ইউনিয়নের কলাবাগান এলাকায় ওই ঘটনা ঘটে।
সৈয়দপুর থানার এসআই অলকান্ত রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে সিসি নিউজকে জানান, হতাহতদের তাৎক্ষনিক পরিচয় পাওয়া যায়নি।