• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

গাজীপুরেও ড্রামের ভেতর নারীর লাশ

গাজীপুর: ঈদের আগের রাতে আশুলিয়ায় ড্রামের ভেতর এক নারীর খণ্ড-বিখণ্ড দেহাংশ উদ্ধারের খবর প্রকাশ হওয়ার পরপরই ঈদের দিনে গাজীপুরে মিলেছে ড্রামের ভেতরে আরেক হতভাগ্য নারীর (৩৮) অর্ধগলিত মরদেহ। তার পরিচয় এখনও পাওয়া যায়নি।

শনিবার ঈদের দিন দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া পেয়ারা বাগানের কাছে ঢাকা বাইপাস সড়কের পাশে কাওরান বাজার আড়তের গেইটের সামনে ফেলে রাখা একটি ড্রামের ভেতর থেকে ওই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মন্তোষ চন্দ্র দাস বলেন,বেলা ১১টার দিকে এলাকাবাসী দুর্গন্ধ পেয়ে এর উৎস হিসেবে ড্রামটি শনাক্ত করে পুলিশে খবর দেয়। পরে দুপুরে ড্রামে থাকা নারীর আস্ত লাশটি পুলিশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এদিকে, পুলিশ জানিয়েছে,লাশটিতে পচন ধরেছে। ধারণা করা হচ্ছে ৪/৫ দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যার পর ড্রামে ভরে বাইপাস সড়কের পাশে ফেলে রেখে গেছে।

পুলিশের সুরতহাল প্রতিবেদন অনুযায়ী,নিহতের গায়ে কোনও আঘাতে চিহ্ন প্রাথমিকভাবে দেখা যায়নি।তার পরনে টিয়া রঙয়ের সালোয়ার-কামিজ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ