• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজধানীর আদাবরে ছাত্রলীগ নেতা খুন

সিসি ডেস্ক: রাজধানীর আদাবরে ওয়ার্ড ছাত্রলীগের এক নেতার ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত মশিউর রহমান মশু আদাবর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

রোববার রাত সাড়ে ১০টার দিকে শেখেরটেক ১০ নম্বর সড়কে তার ওপর হামলার ঘটনা ঘটে বলে আদাবর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান।

তিনি বলেন, “তার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে বলে আমরা ধারণা করছি।”

স্থানীয়রা জানান, রাতে ওই এলাকা দিয়ে মোটর সাইকেলে ফিরছিলেন মশু। এ সময় কয়েকজন রড ও লাঠি নিয়ে তার ওপর হামলা চালায়।

খবর পেয়ে পুলিশ গিয়ে মশুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিদর্শক আমিনুল বলেন, এ ঘটনায় জড়িত কয়েকজনের নাম পেয়েছে পুলিশ। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তবে কারা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি এই পুলিশ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ