• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরের বিনোদন পার্ক পাতাকুঁড়ির ম্যানেজার আটক

সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরের বাইপাস সড়কের পাশে বিনোদন পার্ক ‘পাতাকুঁড়ি’র ম্যানেজার জিকরুল হককে (৫৫) আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বিনোদন পার্ক থেকে তাকে আটক করা হয়েছে।

সূত্রমতে, সৈয়দপুর শহরের পৌর এলাকায় জনৈক জয়নাল আবেদীন নিজের কৃষি জমিতে গড়ে তোলে ওই বিনোদন পার্কটি। বিগত প্রায় তিন মাস থেকে পৌরসভা কিংবা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই প্রতি দর্শনার্থীদের কাছে ৩০ টাকা হারে প্রবেশ মূল্য নিয়ে প্রশাসনকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে পার্কটি পরিচালিত হয়ে আসছিল। একটি সূত্র জানান, গত ঈদুল আযহার দিন থেকে পার্কের ভিতরে যাদু প্রদর্শনীর নামে অশ্লীল নৃত্য প্রদর্শন করা হচ্ছে। এতে পরিবার-পরিজন নিয়ে বেড়াতে আসা দর্শনার্থীরা বিব্রতবোধ করায় বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। অপরদিকে দিনের বেলায় কটেজগুলোতে তরুন-তরুনীদের অবাধ বিচরনে এলাকাবাসীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পুলিশের একটি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অনুমোদনহীন এই পার্কের ভিতরে যাদু প্রদর্শনীর নামে অশ্লীল নৃত্যের এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় ওই পার্কের ব্যবস্থাপকের দায়িত্বে থাকা জিকরুল হককে আটক করা হয়।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পার্কের জন্য অনুমোদনের কাগজপত্র প্রদর্শন না করা পর্যন্ত দর্শনার্থীদের জন্য তা বন্ধ থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ