• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নরসিংদীতে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪

ফাইল ফটো

নরসিংদী: জেলার মাধবদীতে ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় যাত্রীবাহী বাস খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ যাত্রী। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ জানায়, বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে মনোহরদী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি উপজেলার কান্দাইল বাসস্ট্যান্ডে দাঁড়ানো ছিল। এ সময় বাসটিকে কাভার্ডভ্যান ধাক্কা দিলে দুটি পরিবহনই খাদে পড়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা পরিবহন দুটি উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন।

দুর্ঘটনায় নিহতরা হলেন- হেনা বেগম, আব্দুর রহমান, তার ছেলে রবিউল ও সুমি বেগম। তারা সবাই নরসিংদীর মনোহরদীর বাসিন্দা বলে জানা গেছে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ