• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মিরপুরের জঙ্গি আস্তানায় ৭ লাশ

ঢাকা : রাজধানীর মিরপুরের বর্ধনবাড়ি এলাকায় জঙ্গি আস্তানা থেকে সাতটি লাশ উদ্ধার করেছে র‍্যাব। এলিট এই বাহিনীর মহাপরিচালক বেনজীর আহমেদ বুধবার দুপুর সাড়ে তিনটার দিকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও বলেন, নিহতরা হলো- জঙ্গি আব্দুল্লাহ, তার দুই স্ত্রী, দুই সন্তান ও দুই কর্মচারী। আব্দুল্লাহ জঙ্গিদের আশ্রয়দাতা হিসেবে কাজ করত। ২০০৫ সাল থেকে সে জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

এর আগে দুপুর পৌনে একটার দিকে ওই কক্ষ থেকে তিনটি পোড়া লাশ উদ্ধারের কথা জানিয়েছিলেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান। তখন মুফতি মাহমুদ গণমাধ্যমকে জানান, বাড়িটির ৫ম তলার একটি কক্ষ থেকে তিনটি পোড়া লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, সাবধানতা অবলম্বন করে বাকি কক্ষগুলো তল্লাশি করা হচ্ছে। র‍্যাবের অভিযান শেষ হলে বিস্তারিত জানানো যাবে।

উল্লেখ্য, জঙ্গি আস্তানা সন্দেহে রাজধানীর মিরপুরের মাজার রোডের বা‌ড়িটি সোমবার গভীর রাত থেকে ঘিরে রাখে‌ র‍্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ