চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে সাংবাদিকদের সাথে ট্রুথ পার্টির চেয়ারম্যান ও সাবেক এমপি মোঃ গোলাম হাবিব দুলালের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
ট্রুথ পার্টির চেয়ারম্যান ও সাবেক এমপি’র নিজ বাসভবনে মঙ্গলবার রাতে স্থানীয় সাংবাদিকদের সাথে রাজনৈতিক ও সামাজিক বিষয় নিয়ে মতবিনিময় করেন গোলাম হাবিব দুলাল। এসময় তিনি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী সংসদ নির্বাচন, ট্রুথ পার্টি (সত্যবাদী দল) এর আর্দশ ও উদ্দেশ্য সহ বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য দেন। এসময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক জনপ্রাণ সম্পাদক শ্যামল কুমার বম্মর্ন, যুগের খবর সম্পাদক এস এম নুরুল আমিন সরকার, চিলমারী প্রেস ক্লাব উপদেষ্ঠা সভাপতি নাজমুল হুদা পারভেজ, সদস্য আমজাদ হোসেন, সভাপতি নজরুল ইসলাম সাবু, সাধারন সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, প্রেস ক্লাব চিলমারী আহবায়ক ফজলুল হক, সাবেক সভাপতি গোলাম মাহবুব, সাধারন সম্পাদক মামুন অর রশিদ, চিলমারী অনলাইন সাংবাদিক ফোরাম সাধারন সম্পাদক সাওরাত হোসেন সোহেল, উপজেলা প্রেস ক্লাব যুগ্ন সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ। এছাড়াও বিভিন্ন পত্রিকার সাংবাদিকগনও উপস্থিত থেকে বক্তব্য দেন।