• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অজি টিম বাসে শিশুর অনিচ্ছাকৃত ছুঁড়া ঢিলে

সিসি ডেস্ক: কোনো দুষ্কৃতকারী নয়, অজি বাসের জানালার একটা অংশ ভাঙেছিল কোনো এক শিশুর অনিচ্ছাকৃত ছুঁড়া ঢিলে। তদন্তে বেরিয়ে এসেছে এই সত্যটা। আর এ সত্য ঘটনায় আশ্বস্ত হয়ে এখন পুরো নির্ভার অজি দল ও নিরাপত্তা বিভাগ।

সোমবার প্রথম দিনের খেলা শেষে সন্ধ্যার একটু আগে ভিভিআইপি নিরাপত্তায় হোটেলে ফিরছিলেন অস্ট্রেলীয় দল। শহরের বারো কোয়ার্টার এলাকার কাছে আসতেই হাঠাৎ একটি ঢিল বা পাথর এসে ভেঙে দেয় অজি খেলোয়াড়দের বহনকারী বাসের জানালার একটি অংশ।

নিরাপত্তা নিয়ে বরাবরই খুঁতখঁতে অস্ট্রেলিয়া দল এ ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ হয়। অজিদের জন্য বাড়ানো হয় আরো নিরাপত্তা। এ নিয়ে বিবৃতিও দেন ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান শন ক্যারল। বিব্রতকর অবস্থায় পড়ে বিসিবি। নড়চড়ে বসে নিরাপত্তা বিভাগ। গঠন করা হয় তিন সদস্যের তদন্ত কমিটি। এই তদন্ত কমিটিই জানতে পারে আসল ঘটনা।

তদন্তে বেরিয়ে আসে, ওই দিন বিকালে বারো কোয়ার্টার মাঠে টেপ টেনিস দিয়ে ক্রিকেট খেলছিল নয় শিশু, যাদের বয়স ৭- ৯ বছরের মধ্যে। শেষ দিকে খেলা নিয়ে গণ্ডগল বেঁধে যায় তাদের মধ্যে। শুরুর হয় ঢিল ছুঁড়াছুঁড়ি। এরই একটি গিয়ে লাগে অস্ট্রেলীয় টিম বাসের জানালায়। পুরো ঘটনাটা জানানো হয় অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্টকে। সঙ্গককারণে গ্রেফতার করা হয়নি শিশুদের।

তবে ওই নয় শিশুকে পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছিল টিম হোটেলে। যাতে ইচ্ছা করলে ওই শিশুদের সঙ্গে কথা বলে এর সত্যতা যাচাইও করতে পারেন অজি নিরাপত্তা বিভাগ। অবশ্য সেটা করেননি তারা। পুরো ঘটনা খুশি মনেই বিশ্বাস করে নিয়ে স্বাভাবিক হয়েছেন সফরকারীরা।

দুই বছর আগে নিরাপত্তার কারণ দেখেয়ে বাংলাদেশ সফর দুই দুই বার বাতিল করেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। অনেক দেনদরবারের পর এবার বাংলাদেশ সফরে এসেছে অজি দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ