• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

আত্রাইয়ে পানিতে পড়ে শিশুর মৃত্যু

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে পানিতে পড়ে সামিউল আলম (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাঁচুপুর ইউনিয়নের নবাবেরতাম্বু গ্রামে বাড়ির পার্শ্বের ডোবায় পড়ে ওই শিশুর মৃত্যুর ঘটনাটি ঘটেছে। নিহত শিশু সামিউল উপজেলার নবাবেরতাম্বু গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।
এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বদরুদ্দোজা নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, নিহত শিশু সামিউল আলম বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির উঠানে খেলা করছিলো। খেলার এক পর্যায়ে সবার অজান্তে বাড়ির পার্শ্বের ডোবাতে পড়ে যায়। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর বাড়ির লোকজন শিশু সামিউল আলমকে দেখতে না পেয়ে খোঁজাখুজি করতে থাকে। খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির পার্শ্বের ডোবার পানিতে শিশু সামিউল আলমকে তারা দেখতে পেয়ে তারা তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথ মধ্যে শিশু সামিউল আলমের মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ