• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

খানসামায় রেড ক্রিসেন্ট সোসাইটি ও গ্রামীণফোনের ত্রাণ বিতরণ

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় বন্যার্তদের মাঝে বাংলাদেশ রড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিট ও গ্রামীণফোনের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার ভাবকী ও খামারপাড়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে দুই ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারে মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়। ভাবকী ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১৫০টি পরিবার ও খামারপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১৫০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ১৫ কেজি করে চাল, ১ কেজি সুজি, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল, ও ১ লিটার করে সয়াবিন তেল প্রদান করা হয়।
ত্রাণ বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস-চেয়ারম্যান মো. বজলুল হক এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংগঠনের নির্বাহী সদস্য কামরুল হুদা হেলাল ও আজীবন সদস্য নুরনবী রবি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন প্রমূখ। এ ছাড়াও ভাবকী ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, খামারপাড়া ইউপি চেয়ারম্যান সাজেদুল হক সাজু, অনলাইন প্রেসক্লাব খানসামা শাখার সভাপতি ধীমান চন্দ্র দাস সহ সংশ্লিষ্ট ইউপি’র ওয়ার্ড সদস্যগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ