• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

স্থগিত হওয়া ফাজিল পরীক্ষার নতুন সূচি প্রকাশ

সিসি ডেস্ক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আওতাধীন স্থগিত ফাজিল পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। আজ রবিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এ.কে আজাদ লাভলু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ আগস্ট ফাজিল স্নাতক ২য় বর্ষের স্থগিত পরীক্ষা ২১ সেপ্টেম্বর, ২০ আগস্ট ১ম ও ৩য় বর্ষের পরীক্ষা ২৭ সেপ্টেম্বর, ২১ আগস্ট ২য় বর্ষের পরীক্ষা ৫ অক্টোবর, ২২ আগস্ট ১ম ও ৩য় বর্ষের পরীক্ষা ১২ অক্টোবর, ২৩ আগস্ট ২য় বর্ষের পরীক্ষা ১৯ অক্টোবর এবং ১৩ আগস্ট ১ম ও ৩য় বর্ষের (শুধুমাত্র কুড়িগ্রাম জেলার ৪টি কেন্দ্র)  পরীক্ষা ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ব্যবহারিক বিষয়ের পরীক্ষা (৪ ঘণ্টা) সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এছাড়া পরীক্ষাসংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট থেকে জানা যাবে।
প্রসঙ্গত, দেশের উত্তরাঞ্চলসহ বেশ কয়েকটি জেলায় ভয়াবহ বন্যার কারণে এসব পরীক্ষা স্থগিত করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ