• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিরিরবন্দরে বিদ্যুতায়িত হয়ে গৃহবধুর মৃত্যু

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে বিদ্যুতায়িত হয়ে রোকসানা পারভীন (৪০) নামে এক গৃহবধুর মৃত্যু ও রুবিনা খাতুন (৩০) নামে অপর এক গৃহবধু আহত হয়েছে। আহত গৃহবধুকে চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার জয়পুর মৌলভীপাড়া গ্রামের সুলতান আলীর স্ত্রী রোকসানা পারভীন পার্শ্ববর্তী মিজানুরের বাড়ীতে ঝি এর কাজ করতো। ঘটনার দিন গতকাল রবিবার দুপুর ১২টায় মিজানুরের স্ত্রী রুবিনাসহ রোকসানা ঘর পরিস্কার করতে গিয়ে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায়। এসময় রুবিনা খাতুন তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুতের তারে জড়িয়ে আহত হন। রোকসানার পরিবারের লোকজন জানায়,বাড়ী মালিকের অবহেলায় ঘরটি ওয়ারিং না করায় এ দুর্ঘটনা ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ