• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে কাস্টমসের অভিযানে বিদেশি রং ও টাইলস আটক

নীলফামারী: নীলফামারী জেলা সদরের উত্তরা ইপিজেড মোড়ে জেলা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ অভিযান চালিয়ে একটি ব্যবসায়ীক প্রতিষ্ঠানের গুদাম থেকে বিপুল পরিমানে বিদেশি কোটিং রং এবং টাইলস্ আটক করেছেন।

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ নীলফামারীর সহকারী কমিশানর আল-আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার সংগলশী ইউনিয়নে অবস্থিতি উত্তরা ইপিজেড মোড় সংলগ্ন সরকার প্লাজার মের্সাস নাইসা ট্রেডার্সে অভিযান পরিচালনা করা হয়।

এসময় ওই প্রতিষ্ঠানের গুদামে লুকিয়ে রাখা বিদেশি কোম্পানীর ২৭১ ড্রাম কোটিং রং এবং প্রায় তিন টন টাইলস্ আটক করা হয়।

প্রতিষ্ঠানের মালিক মো. নূরন্নবীকে এসব পন্যের আমদানি, ক্রয়, মজুদের বৈধ কাগজ দেখাতে বলা হলে তিনি তা দেখাতে না পারায় ওইসব পন্যসহ গুদামটি সীলগালা করা হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে দাবি করা হয় প্রতিষ্ঠানের মালিক কর ফাঁকি দিয়ে অবৈধ পন্থায় বিক্রির জন্য এসব পন্য মজুদ করেছিলেন। এ বিষয়ে প্রকৃত দোষিদের সনাক্ত করতে তদন্তসহ বিভাগীয় মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলে জানান আল আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ