• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুর পৌরসভার উদ্যোগে ফলজ গাছের চারা রোপণ

সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর পৌরসভার উদ্যোগে আজ মঙ্গলবার বৃক্ষরোপণ করা হয়। সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত এই কর্মসূচির উদ্বোধন করেন।
স্বেচ্ছাশ্রমে বৃক্ষরোপণে অংশগ্রহন করেন মকবুল হোসেন টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের শিক্ষার্থী ও আদর্শ বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজের ছাত্রীরা। কাজীপাড়া- পাটোয়ারীপাড়া সড়কের দু’ধারে প্রায় ৩০০ হাঁড়িভাঙ্গা আমের চারা রোপন করা হয়। এসময় সৈয়দপুর পৌরসভার মেয়র মো. আমজাদ হোসেন সরকার, মকবুল হোসেন টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আবু রায়হান আলবেরুনী, পৌরসভার প্যানেল মেয়র, কাউন্সিলরবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পৌরসভার মেয়র মো. আমজাদ হোসেন সরকার জানান, সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে পৌরসভার উদ্যোগে ফলদ চারা রোপন করা হলো। যা থেকে এলাকার মানুষ ছায়া ও ফলে উপকৃত হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ