• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বেরোবিতে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখমের প্রতিবাদে মানববন্ধন

বেরোবি: রংপুরে অবস্থিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই নেতা হাদিউজ্জামান হাদী এবং ইমতিয়াজ বসুনিয়াকে কুপিয়ে জখম করার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন কমসূচি পালন করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যম্পাসে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। গত ২৮ আগস্ট রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলার শিকার হাদিউজ্জামান হাদী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং সিএসই বিভাগের সাবেক শিক্ষার্র্থী। অন্যদিকে ইমতিয়াজ বসুনিয়ার পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী এবং শহীদ মুখতার ইলাহী হল শাখার সভাপতি (সাময়িক বহিস্কৃত)।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইব্রাহীম খলিল আপনের সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, ছাত্রলীগের বিভিন্ন বিভাগ ও হল শাখা নেতৃবৃন্দ ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করে।
মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ফয়সাল আজম ফাহিন তার বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে এমন নৃশংস হামলা মেনে নেওয়া যায়না। শিক্ষার্থীদের নিরাপত্তা বিধান করা প্রশাসনের দায়িত্ব। আমরা এই হামলার নিন্দা জানাচ্ছি।
বক্তারা অভিযোগ করেন কোন এক প্রভাবশালী মহলের ইঙ্গিতে এই হামলা হয়েছে। তাই মামলা করতে গেলেও তা রেকর্ড করা হচ্ছেনা। এসময় অতিদ্রুত এমন ন্যক্কারজনক হামলার সাথে জড়িতদের শাস্তির দাবি জানান তারা।
এতে আরও বক্তব্য রাখেন ওবায়দুল হাসান কনক, সবুজ, তুষার মিয়া, জসিদুল ইসলাম জসিম, আতাউর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ