• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সরকারি করনের ঘোষনায় বদরগঞ্জ বালিকা বিদ্যালয়ের আনন্দ র‌্যালি

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় সরকারি করনের ঘোষনায় স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা পৌরশহরে আনন্দ র‌্যালি বের করে সেই সাথে প্রধানমন্ত্রী জননেত্রি শেখ হাসিনা ও রংপুর-২ আসনের এমপি ডিউক চৌধুরিকে ধন্যবাদ জ্ঞাপন করে বিভিন্ন স্লোগানে পৌরশহর মুখরিত করে তোলে।
আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে বদরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সামাজিক সংগঠন,অভিভাবক,সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পদচারনায় স্কুলটিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় তাদের রং মেখে আতসবাজি ফুটিয়ে উল্লাস করতে দেখা যায়। পরে তারা একটি আনন্দ র‌্যালি নিয়ে পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।
এর আগে বদরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বদরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ওবায়দুল হক চৌধুরি। এ সময় প্রধানমন্ত্রী জননেত্রি শেখ হাসিনা ও রংপুর-২ আসনের এমপি ডিউক চৌধুরিকে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য প্রদান করেন,সাবেক এমপি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী,বদরগঞ্জ পৌর মেয়র উত্তম সাহা,অধ্যাপক মেছের উদ্দিন,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাখাওয়াৎ হোসেন শাহান,জেলা পরিষদের সদস্য মোহসিনা বেগম,উপজেলা ভাইস চেয়ারম্যান রুবিনা আকতার,কাউন্সিলর নীলকান্ত পাইকাড়,প্রবীন শিক্ষক আঃ মান্নান,বদরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আহসান হাবিব লাইজু,শম্ভু সাহা,মঞ্জুরুল হক,প্রধান শিক্ষক হেলাল হোসেন,বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পার্থ সরকার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ