• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আত্রাইয়ে নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে নদী থেকে অজ্ঞাত এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের বেওলা ইট ভাটা সংলগ্ন নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে আত্রাই থানা তদন্ত কর্মকর্তা মোঃ আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ বেলা ১২টার দিকে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের বেওলা ইট ভাটা সংলগ্ন নদীর তীরে আত্রাই নদীতে ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। লাশটির মুখমন্ডলে আঘাতের চিহ্ন রয়েছে এবং লাশের শরীর ফুলে চেহারা বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা যায়নি।
লাশটি ময়না তদন্তের জন্য বৃহস্পতিবার নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। লাশের পরিচয় উদঘাটনে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ