• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে সেতুবন্ধনের উদ্দ্যোগে তালের বীজ বপণ

সিসি নিউজ: “একটি করে তালগাছ, কমাবে বজ্রপাত” এ স্লোগানকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধনের উদ্দ্যোগে তালের বীজ বপণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১ ঘটিকায় সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে তালের বীজ বপণের কর্মসূচির সূচনা করা হয়।
এর আগে বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নাজমুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বজলুর রশীদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বজ্রপাত প্রতিরোধে তালগাছ রোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন, “যতো বেশি তালগাছ বপণ করা হবে বজ্রপাতের ঝুঁকি ততো কমবে। সম্প্রতি গবেষণায় এ তত্ত্বটির সত্যতা মিলেছে। আর তাই আমাদের সকলকে তালের বীজ বপণ ও পরিচর্যায় মনোযোগী হতে হবে।” তালের বীজ বপণের এরকম একটি মহৎ উদ্দ্যোগ নেওয়ায় সেতুবন্ধনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে তিনি আরো বলেন, “সেতুবন্ধন প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সর্বদা কাজ করে যাচ্ছে। পরিবেশ রক্ষায় সৈয়দপুর উপজেলা প্রশাসন সেতুবন্ধনকে সর্বাত্মক সার্বিক সহযোগিতা প্রদানের চেষ্টা করছে”।
বিশেষ অতিথি হিসেবে এসময় আরো বক্তব্য রাখেন নীলফামারী জেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য ইসরাত জাহান পল্লবী, পরিবেশ বিষয় সংগঠন সেতুবন্ধনের প্রতিষ্ঠাতা আলমগীর হোসেন এবং কার্যকরী সদস্য খুরশিদ জামান কাকন।
এসময় প্রধান অতিথি সাইকেল চালিয়ে পরিবেশ রক্ষায় জনসচেতনতা বাড়ানোরর প্রচেষ্টা স্বরূপ সেতুবন্ধনের বর্ণাঢ্য র‌্যালীর উদ্বোধন করেন।
অন্যান্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন সেতুবন্ধনের সদস্য মাজেদুল, জিহাদ, আসাদ সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্য ও ছাত্রছাত্রী বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ