• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গাইবান্ধায় সাবেক মন্ত্রী পুত্র ইরাদ সিদ্দিকী কারাগারে

গাইবান্ধা : গাইবান্ধা জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটনের দায়ের করা মামলায় সাবেক মন্ত্রী বিএনপি নেতা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে ইরাদ আহমেদ সিদ্দিকীকে বুধবার গাইবান্ধার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সঞ্চিতা বিশ্বাসের আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।

জানা গেছে, চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী ছিলেন। তিনি গত ২০১৬ সালের ২৫ সেপ্টেম্বর ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয় ও বঙ্গবন্ধুর ছবি নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ করেন। এ ঘটনায় গাইবান্ধা জেলা যুবলীগ সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন বাদী হয়ে ওই বছরের ৩ অক্টোবর গাইবান্ধা সদর আমলী আদালতে (সিআর ৩০৯/১৬, ধারা ৩০৭/৫০০/৫০১/৫০৬) মামলা দায়ের করেন। ওই মামলায় চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী গত ১৫ আগস্ট ঢাকায় গ্রেফতার হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ