• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঝিনাইদহে ২শ’ বস্তা সরকারি চাল জব্দ, আটক ৩

ঝিনাইদহ: শহরের বাঘাযতীন সড়কের মধু এন্টারপ্রাইজ নামের একটি চালের দোকান থেকে খাদ্য অধিদপ্তরের সিল যুক্ত ২শ’ বস্তা সরকারি চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিনজনকে আটক করা হয়।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আটকরা হলো- জেলা সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) জসিম উদ্দিন, মধু এন্টারপ্রাইজের ম্যানেজার রাকিব উদ্দীন ও মালিকের ভাই রাকিব উদ্দীন

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির জানান, জেলা শহরের বাঘা যতিন সড়কের মধু এন্টারপ্রাইজ নামের একটি দোকানের গুদামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দোকানের গুদাম থেকে সরকারি সিলযুক্ত ২শ’ বস্তা চাল জব্দ করা হয়।

এ সময় দোকানের মালিক ওলিয়ার রহমান পালিয়ে গেলেও মধু এন্টারপ্রাইজের ম্যানেজার রাকিব উদ্দীন ও মালিকের ভাই রাকিব উদ্দীনকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে জেলা সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিনকে আটক করা হয়।

অভিযানকালে ঝিনাইদহের র‌্যাব-৬ সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ