• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আত্রাইয়ে জনতা ব্যাংকের উদ্যোগে বন্যার্তদের ত্রাণ বিতরণ

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বন্যা দুর্গত এলাকায় জনতা ব্যাংক লিমিটেড এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ হিসাবে নগদ ৬ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ হল রুমে জনতা ব্যাংক এরিয়া অফিস নওগাঁর উপ-মহাব্যবস্থাপক সামিউল হকের সভাপতিত্বে ত্রাণ বিতরণের উদ্বোধন করেন জনতা ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের উপ-ব্যবস্থাপনা পরিচালক ড.মোঃ ফরজ আলী (এফএফ)।
এ সময় উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লিমিটেডের রাজশাহী বিভাগীয় মহাব্যবস্থাপক মোঃ আখতারুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোখলেছুর রহমান, জনতা ব্যাংক প্রধান কার্যালয় বিডিএমডি উপ-মহাব্যবস্থাপক মোঃ মিজানুর রহমানসহ জনতা ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
জনতা ব্যাংক আত্রাই শাখা ব্যবস্থাপক ও এসপিও মোঃ হুমায়ন কবির জানান, উপজেলার ৮টি ইউনিয়নের ৩শ বন্যা দুর্গত পরিবারের মাঝে এ ত্রাণের নগদ ৬লক্ষ টাকা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ