• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চাঁদপুরে আড়াই হাজার বস্তা চালসহ ট্রলারডুবি

চাঁদপুর: চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর মোহনায় দুই হাজার ছয়শ বস্তা চালসহ একটি ট্রলার ডুবে গেছে। রবিবার সন্ধ্যা সাতটার দিকে নৌ-সীমানার আনন্দ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফরিদপুর থেকে চাঁদপুর আসার পথে তীব্র স্রোতে ট্রলারটি ডুবে যায় বলে পুলিশ জানিয়েছেন।

সূত্রে জানা গেছে, ট্রলারটিতে চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি রায় ট্রেডার্সের মালিক সুভাষ চন্দ্র রায়ের দুই হাজার বস্তা এবং রায় লক্ষ্মী ট্রেডার্সের মালিক সম্ভু নাথ সাহার ছয়শ বস্তা চাল ছিল। যার আনুমানিক মূল্য সাড়ে ৬২ লাখ টাকা।

চাঁদপুর চেম্বারের সভাপতি সুভাষ চন্দ্র রায় জানান, ফরিদপুর থেকে চাঁদপুর আসার পথে দুই হাজার ছয়শ বস্তা চালসহ স্রোতের তোড়ে ট্রলারটি ডুবে যায়।

চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার বলেন, নদীতে পুলিশ পাহারা রয়েছে। নদী থেকে চাল উদ্ধারে পুলিশের পক্ষ থেকে সব চেষ্টা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ