• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রতারক ছেলের কৌশলে সম্পত্তি হারিয়ে বৃদ্ধ পিতার আর্তনাদ

মোঃ আফজাল হোসেন, বিশেষ প্রতিনিধি: দিনাজপুরের মধ্যপাড়া খনিজ শিল্পাঞ্চলের খাগড়াবন্দ পল্লীতে প্রতারক ছেলের প্রতারনার ফাঁদে পড়ে সম্পত্তি হারিয়ে শতোর্দ্ধ বয়সের বৃদ্ধ পিতা এখন করুন আর্তনাদ ও হা হা কার করছে। শুধু তাই নয় চিকিৎসার নামে কৌশলে শহরে নিয়ে সম্পত্তি লিখে নেওয়ার পর তাড়িয়ে দিয়েছে পাশন্ড নরাধম ছেলে। সেই সঙ্গে সম্পত্তির অপরা পর ওয়ারিশ/অংশিদারদের নামে হয়রানিমূলক মিথ্যে মামলা দিয়ে দাবিয়ে রাখার অপচেষ্ঠার অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে জানা যায়, পার্বতীপুর উপজেলার ১০নং হরিরামপুর ইউনিয়নের খাগড়াবন্দ (মৌলভীর ডাঙ্গা) গ্রামের সৈয়দ শাহজাহান মৌলভীর ২য় পুত্র রোকনুজ্জামান ওরফে শাহনেওয়াজ চৌধুরী ওরফে বিপ্লব পিতার সম্পত্তি আতœসাথের কুট কৌশল বাস্তবায়ন করতে তৃতীয় মেয়ে মোছাঃ মনোয়ারা বেগমের শশুরালয় হাকিমপুর (বাংলা হিলি) উপজেলার জাংগই গ্রামের আমজাদ হোসেনের বাড়িতে বেড়াতে নিয়ে যায়। সেখানে পিতার অসুস্থতার সুযোগ নিয়ে পূর্ব পরিকল্পনা মাফিক ওই বোন মনোয়ারা সহ চিকিৎসার জন্য মাইক্রো যোগে ২৬/০২/২০১৩ইং তারিখে পার্বতীপুরে নিয়ে গিয়ে ভুল বুঝিয়ে খাগড়াবন্দ মৌজার ১১৮২ দাগে ২৮০ শতক সম্পত্তি নিজেদের নামে হেবার ঘোষনা দলিল সম্পাদন করিয়া নেয়। সাম্প্রতিক সময়ে হেবাকৃত জমিগুলো বিভিন্ন জনের নিকট সে (রোকনুজ্জামান) বন্দক রাখার চেষ্ঠা করে এবং প্রকাশ করে যে, ০৩ বছর পূর্বে ২৬/০২/২০১৩ইং তারিখে হেবার ঘোষনা দলিল সম্পাদন করে নিয়েছি মর্মে দাবি করে ১৯/০৫/২০১৭ইং জমি উদ্ধারের জন্য স্থানীয় মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ কে নিয়ে যায়। এ সময়ে বৃদ্ধ পিতা পুলিশ অফিসার এ এস আই মুকুল ও উপস্থিত প্রতিবেশিদের সামনেই হাউমাউ করে কেঁদে করুন আতœনাদ করে বলেন, নিজের ঔরশ জাত ছেলে হয়ে আমার সঙ্গে সে এ ধরনের প্রতারনা করেছে। আমি ওকে কোন জমি রেজিষ্ট্রি করে দেই নি, এই দলিল আমি মানি না। আমি বিচারকের কাছে যাব, দলিল বাতিলের আবেদন করব, আইন প্রয়োগকারী প্রশাসনের শরনাপন্ন হবো এভাবে তিনি বিলাপ করতে থাকেন। এ দিকে পুলিশের সামনে প্রতারক ছেলের মূখোশ তুলে ধরায় ওই দিনই বৃদ্ধ পিতাকে তার বাড়িতে ঢুকতে বারন করেছে এবং তাড়িয়ে দিয়েছে পাশন্ড ছেলে বলে জানিয়েছেন ছোট মেয়ে দিলরুবা বেগম। থলের বিড়াল বেরিয়ে পড়ায় বৃদ্ধ পিতার বড় ছেলে ২ মেয়ে ও ৪ নাতিকে বিবাদি করে ১৯/০৫/২০১৭ইং তারিখে ১৯২/১৭ হয়রানি মূলক মিথ্যে মামলা দায়ের করেছে সম্পত্তি গ্রাসকারী রোকন। এদিকে ইতি পূর্বেও সে প্রতারনার মাধ্যমে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ডাঙ্গার হাট শাখা পার্বতীপুর হতে বৃদ্ধ পিতা মাতার ছবি সংযোজন করে প্রায় দেড় লক্ষাধিক টাকা কৃষি ঋণ গ্রহণ পরবর্তীতে পিতা মাতার নামে গ্রেফতারী পরোয়ানা (বডি ওয়ারেন্ট) জারীর প্রেক্ষিতে ১ একর সম্পত্তি বিক্রি করে কৃষি ঋণ পরিশোধ করে দায় মুক্তি হয়েছিল। জমিজমা হারিয়ে নিঃস্ব ও অসহায় হয়ে বিভিন্ন আত্বীয় স্বজন ও অন্যান্য ছেলে মেয়েদের বাড়িতে অতি কষ্টে দিনানিপাত করতে হচ্ছে প্রবীন এই বৃদ্ধকে। উল্লেখ্য প্রতারণার শিকার সৈয়দ শাহজাহান মৌলভীর ৫ মেয়ে ও ২ ছেলে রয়েছে। এই বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম সোহাগ এবং বর্তমান মাসুদার রহমান বলেন, ছদ্দ নাম ব্যবহারকারী রোকনুজ্জামান দীর্ঘদিন যাবত ওই পরিবারে নানা ভাবে অশান্তিকর পরিবেশ সৃষ্টি করে রেখেছে এবং ওই মহল্লার আদিবাসি পরিবার সহ সাধারণ মানুষকে বিভিন্ন মামলায় হয়রানী করছে। আমরা দফায় দফায় চেষ্ঠা করেও সুরাহায় পৌছাইতে পারিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ