• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পীরগঞ্জে খাদ্যের বিষক্রিয়ায় অর্ধশত বরযাত্রী হাসপাতালে

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: বিয়ের দাওয়াত খেয়ে ফুড পয়জনিংয়ে আক্রান্ত হয়ে অর্ধশতাধিক বরযাত্রী অসুস্থ হয়ে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা থেকে আক্রান্তরা হাসপাতালে আসতে শুরু করেন। ঘটনা তদন্তে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, জেলার পীরগঞ্জ উপজেলার সিংগারোল গ্রামের আমিনুল হকের ছেলে জাহিদুলের বিয়ের বরযাত্রী হয়ে অর্ধশতাধিক নারী পুরুষ ও শিশু  সোমবার বিকালে একই উপজেলার রনশিয়া গ্রামের আমজাদ হোসেনের বাড়িতে যান। সেখানে সন্ধ্যায় খাওয়া দাওয়া সেরে কনে নিয়ে বাড়ি ফিরেন বরযাত্রীরা। বাড়ি ফিরে পরদিন মঙ্গলবার বিকাল থেকে পেট ব্যথা, পাতলা পায়খান, মাথা ঘোরা, জ্বরসহ নানাভাবে অসুস্থ হতে থাকেন তারা। অবস্থা খারাপ হতে থাকলে তাদের ভর্তি করা হয় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

ভোমরাদহ ইউপি চেয়ারম্যান হিটলার হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, যারাই ওই খাবার খেয়েছে তারাই আক্রান্ত হয়েছে পেটের পীড়ায়।

হাসপাতালের চিকিৎসক ডা. জুবায়ের জানান, দাওয়াতের খাবার থেকে তারা ফুড পয়জনিংয়ে আক্রান্ত হয়েছেন।এ কারণে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ভয়ের কারণ নেই।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ডব্লিউ এম রায়হান শাহ বলেন, ঘটনাটি নাশকতামূলক কি না তা যাচাই করতে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ