• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

মিয়ানমারের সঙ্গে সামরিক চুক্তি বাতিল করল যুক্তরাজ্য

সিসি নিউজ : মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতনের কারণে দেশটির সঙ্গে সামরিক চুক্তিসহ সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে যুক্তরাজ্য। জাতিসংঘ সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে এ কথা জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। যতদিন পর্যন্ত রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ না হবে ততদিন সব ধরনের যৌথ সামরিক কার্যক্রম বন্ধ থাকবে বলেও তিনি।
থেরেসা মে বলেন, ‘বার্মায় (বর্তমান মিয়ানমার) রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর যা হচ্ছে তা নিয়ে আমরা উদ্বিগ্ন। তাদের বিরুদ্ধে সেনা অভিযান অবশ্যই বন্ধ করতে হবে। আমরা দেখেছি বহু বিপন্ন মানুষ জীবন বাঁচাতে পালিয়ে যাচ্ছে। অং সান সু চি ও বার্মার সরকারকে স্পষ্ট করা দরকার, সেনা বাহিনীর অভিযান বন্ধ হবে।’
যুক্তরাজ্যের এ সরকারপ্রধান আরও বলেন, ‘ব্রিটিশ সরকার আজ ঘোষণা করছে যে, এই ইস্যুর সুরাহা না হওয়া পর্যন্ত আমরা বার্মার সেনাবাহিনীর সঙ্গে সব প্রতিরক্ষা সম্পর্ক ছিন্ন এবং প্রশিক্ষণ বন্ধ করতে যাচ্ছি।’
আন্তর্জাতিক মিত্র দেশগুলোর সঙ্গে বিষয়টি নিয়ে সমন্বয় করা হয়েছে কিনা জানতে চাইলে মে বলেন, ‘স্পষ্টভাবেই আন্তর্জাতিক অঙ্গন রোহিঙ্গা জনগোষ্ঠী ইস্যুতে এবং তাদের ওপর যা হচ্ছে তা নিয়ে উদ্বিগ্ন।’
থেরেসা মে বলেন, ‘আমি, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে কথা বলেছি। ব্রিটিশ সরকার মনে করে, আমাদের অবশ্যই উদ্বিগ্ন হওয়া দরকার।’
গত ২৫ আগস্ট রাখাইন রাজ্যে সেনা অভিযানের পর থেকে প্রাণ বাঁচাতে চার থেকে পাঁচ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এছাড়া অভিযানে সহস্রাধিক প্রাণহানি হয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ