খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম সবুজ মাদক মামলায় আত্মসমর্পণ করতে গিয়ে কারান্তরীণ হয়েছেন।
বৃহস্পতিবার বেলা ১১টায় দিনাজপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য যে, গত ১৪ সেপ্টেম্বর যুবলীগ নেতা সবুজের বাবা আলহাজ্ব বছির উদ্দিন ও এলাকাবাসীর সহায়তায় পুলিশ ওই নেতার প্রতিষ্ঠান থেকে ১৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে। পরে পুলিশ বাদী হয়ে রফিকুল ইসলাম সবুজের নামে একটি মামলা দায়ের করে।