• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে মোবাইল চুরির অভিযোগে এতিমখানার ছাত্রকে পিটিয়ে জখম

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলায় মোবাইল চুরির অভিযোগে লিয়ন (১১) নামে এক পিতৃহারা ছাত্রকে পিটিয়ে গুরুতর জখম করেছ এতিমখানার সুপার।
বৃহস্পতিবার রাতে ঐ ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই ছাত্রের মায়ের অভিযোগ, মোবাইল ফোন চুরির অপবাদে জেলার পীরগঞ্জ উপজেলার বীরহলী এতিমখানা মাদ্রাসার ছাত্র লিয়নকে বুধবার সন্ধায় সুপার আবুল বাশার লাঠি দিয়ে বেদম পিটিয়ে এতিমখানা থেকে বের করে দেয়। এ অবস্থায় মাদ্রাসার পিছনে রাত কাটায় সে। পরদিন বৃহস্পতিবার মাদ্রাসার কয়েকজন ছাত্র তাকে তার নানার বাড়িতে পৌছে দেয়। অবস্থা বেগতিক দেখে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছে।
ঠাকুরগাঁও পীরগঞ্জ থানার ওসি আমিরুজ্জামান জানান, তারা ঘটনা জানেন। অভিযুক্ত শিক্ষককে আটকের জন্য অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ