• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

চাঁদপুরে পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় শাহিদা বেগম মুক্তা (৩৬) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কালচো দক্ষিণ ইউনিয়নের সৈয়দপুর গ্রামের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

নিহত শাহিদা বেগম মুক্তা উপজেলার কালচো দক্ষিণ ইউনিয়নের সৈয়দপুর গ্রামের হাছান সরদারের স্ত্রী। মুক্তা একই গ্রামের মনসুর আহমেদ মজুমদারের মেয়ে।

নিহতের বড় ভাই নূরে আলম জানান, মুক্তার স্বামী হাছান মাদক সেবন ও বিক্রি করতেন। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) মধ্যরাতে বাড়ি ফেরেন হাছান। পরে তার সঙ্গে মুক্তার ঝগড়া লেগে যায়। কথাকাটাকাটির একপর্যায়ে মুক্তাকে শ্বাসরোধ করে হত্যার পর বাড়ির পুকুরে ফেলে পালিয়ে যান হাছান।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ