• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ফাইল ফটো

ফাইল ফটো

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী-নেকমরদ সড়কে কোচ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৬ জন আহত হয়েছে। আজ শুক্রবার রাত ৮টায় নেকমরদ-বালিয়াডাঙ্গী মহাসড়কের ফাঁড়াবাড়ী নামক স্থানে দুর্ঘটনা ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও দমকল বাহিনীর সদস্যরা জানান, শুক্রবার রাত ৮টার দিকে জেলার রাণীশংকৈল থেকে ঢাকাগামী রোমার এন্টার প্রাইজ নামে একটি নৈশ্য কোচ নেকমরদ হয়ে বালিয়াডাঙ্গী অভিমুখে আসছিল। পথিমধ্যে ওই সড়কের ফাঁড়াবাড়ি নামক স্থানে নৈশ কোচটি একটি ইজিবাইকের ধাক্কা দিলে ঘটনাস্থলে রাণীশংকৈল উপজেলার নেকমরদ বিলপাড় গ্রামের ফইজুল ইসলামের শিশু পুত্র জিনাইদ (৩) এবং পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার চেংটি হাজাডাঙ্গা গ্রামের শাহাজাহান আলীর পুত্র মজনু (৩০) নামে ২ জন নিহত হয়। এ ঘটনায় আরো কমপক্ষে ৬ জন আহত হয়।
আহতরা হলেন মনসুর (২০), সুমন (১৪), পারুল (২৭), জাহাঙ্গীর (৩০), হাকিমা (৫০) ও সমির (৫) দুর্ঘটনার খবর পেয়ে বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ও নিহতদের উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ফজলে রাব্বি (দেড়বছর) কে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে ৫ জনের অবস্থা  আশংকা জনক।তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।নিহতের সংখ্যা বাড়তে পারে।
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ