• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

চোরাই গরু সহ সৈয়দপুরের তিন চোর আটক

সিসি নিউজ: তিনটি গরু চুরি করে পিকআপে করে নিয়ে যাওয়ার সময় পিকআপ চালকসহ দুই গরু চোরকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার (২৪ সেপ্টেম্বর) নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের টেক্সটাইল বাজার মোড় থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো সৈয়দপুর উপজেলার সাতপাই মুচীরহাটের জাফর আলীর ছেলে মমিনুর রহমান (৪৮), মমিদুল ইসলামের ছেলে সাজেদুর রহমান (৩৫) ও পিকআপ চালক সৈয়দপুর শহরের কয়ানিজপাড়া মহল্লার মৃত. নুর মোহাম্মদের ছেলে রুহুল আমিন স্বপন (৩০)।
পুলিশ জানায়, শনিবার রাতে গরু চুরি করে পিকআপ ভ্যানে নিয়ে যাওয়ার সময় রবিবার সকালে সন্দেহ হলে পুলিশের কাছে খবর দেন স্থানীয়রা। সে সময় ঘটনাস্থল থেকে (ঢাকা মেট্রো ন-১৮-৯৩৭৩) পিকআপটি আটক করে থানায় নিয়ে আসা হয়।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আখতার জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। পিকআপ এবং উদ্ধার হওয়া গরু তিনটি থানায় রাখা হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ