• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুরে গৃহবধুর ভ্যানিটি ব্যাগ ছিনতাই

সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে আশমিন নাহার ওরফে ইয়াসমিন (৩৫) নামে এক গৃহবধুর ভ্যানিটি ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে শহরের আতিয়ার কলোনীতে ওই ঘটনা ঘটে।

সূত্র মতে, সৈয়দপুর শহরের নয়াটোলা মহল্লায় বসবাসকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এ কে এম শফিউল ইসলাম রানা তার শ্বশুড়-শাশুড়ীকে নীলসাগর ট্রেনে তুলে দিতে স্ত্রী ও শিশু সন্তানকে সাথে নিয়ে সৈয়দপুর রেলওয়ে স্টেশনে যায়। ট্রেনে তাদেরকে তুলে দিয়ে রাত সাড়ে ১০টার দিকে পায়ে হেঁটে আতিয়ার কলোনী মহল্লা দিয়ে বাসায় ফিরছিলেন। ওই মহল্লার গোলচত্ত্বরের কাছাকাছি এলে পেছন দিক থেকে এক যুবক ইয়াসমিনের হাতে থাকা ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে রেলস্টেশনের দিকে দৌড়ে পালিয়ে যায়। এ সময় গৃহকর্তা স্কুল শিক্ষক রানা ছিনতাইকারীকে আটকানোর জন্য চিৎকার করে দৌড়াতে গিয়ে নর্দমায় পড়ে যায়। এতে ওই গৃহকর্তার বাম হাত ভেঙ্গে যায়। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

ছিনতাইয়ের কবলে পড়া গৃহবধু আশমিন নাহার ওরফে ইয়াসমিনের স্বামী শফিউল ইসলাম রানা মুঠো ফোনে সিসি নিউজকে জানান, তার স্ত্রীর ভ্যানিটি ব্যাগে ১০ হাজার টাকা ছিল। তিনি ছিনতাইয়ের বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন।

এ ব্যাপারে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম সিসি নিউজকে জানান, অভিযোগ পেলে পুলিশ বিষয়টি খতিয়ে দেখবে।

উল্লেখ্য যে, গত এক সপ্তাহে সৈয়দপুরের বোতলাগাড়ী ইউনিয়নে গ্লোবাল হেলথ্ লিমিটেডের বিক্রয় প্রতিনিধির ৭০ হাজার টাকা এবং ফাইলেরিয়া হাসপাতালের সামনে অটো ভ্যানের এক মহিলা যাত্রীর স্বর্নের হার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ