• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সরিষাবাড়ির নিখোঁজ পৌর মেয়র শ্রীমঙ্গলে উদ্ধার

মৌলভীবাজার : জামালপুর জেলার সরিষাবাড়ি পৌরসভার নিখোঁজ মেয়র রুকুনুজ্জামানকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়ন অফিসের সামনে থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুর ১টার দিকে শ্রীমঙ্গল থানা পুলিশ তাকে উদ্ধার করে।
মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক জানান, সরিষাবাড়ি পৌরসভার নিখোঁজ মেয়র রুকুনুজ্জামানকে কালিঘাট ইউনিয়ন অফিসের সামনে থেকে উদ্ধার করা হয়েছে। তিনি অসুস্থ। পরে বিস্তারিত জানানো হবে।
মৃত্যুর আশঙ্কা প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামালপুরের সরিষাবাড়ীর পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা রুকুনুজ্জামান রাজধানীর উত্তরা থেকে সোমবার সকালে নিখোঁজ হন।
নিখোঁজের আগে ফেসবুক স্ট্যাটাসের এক অংশে মেয়র রুকুনুজ্জামান লিখেন, ‘নতুন প্রজন্মের কাছে আমার আহবান যে, আমাকে হত্যা করা হলেও তোমাদের সিক্ত ভালোবাসা যেন অটুট থাকে এবং আমার উন্নয়নের ধারাবাহিকতা তোমরা ধরে রাখবা।’
দিনভর কোনো খোঁজ না পেয়ে মেয়রের ভাই সাইফুল ইসলাম টুকন সোমবার সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (নং ১৬১১) করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ