• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘সব রোহিঙ্গাকে ফেরত নিতে চান সু চি’

সিসি ডেস্ক: ব্রিটিশ প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড জানিয়েছেন, অং সান সু চি বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চান বলে তাকে জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘তিনি (সু চি) আমাকে আশ্বস্ত করেছেন, তিনি সব শরণার্থীকে বার্মায় ফিরিয়ে নিতে চান।’

রাখাইনে রোহিঙ্গাদের ওপর নতুন করে সহিংসতা শুরুর পর পশ্চিমা কোনো দেশের প্রতিনিধি হিসেবে ফিল্ডই প্রথম ওই রাজ্য সফর করেছেন।

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর সহিংসতার নিন্দায় সরব হলেও এই সময়ে দেশটির গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী সু চির পাশে দাঁড়ানোর কথা বলছেন তারা।

মিয়ানমার ঘুরে আসা ব্রিটিশ প্রতিমন্ত্রী ফিল্ডের কথায়ও সেই প্রতিধ্বনি। তিনি বলেছেন, “সু চি একটি কঠিন পরিস্থিতির মধ্যে আছেন এবং তিনি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপের মধ্যে একটি ‘সঠিক লাইন’ বের করার চেষ্টা করছেন।”

রাখাইন পরিস্থিতি নিয়ে মার্ক ফিল্ড বলেছেন, ‘আমি নিজের চোখে ভয়াবহ অবস্থা দেখেছি। আমরা এখন যা করতে পারি তা হল, আমাদের বন্ধুদের দিয়ে যত সম্ভব চাপ প্রয়োগ।’

ব্রিটিশ প্রতিমন্ত্রী আরো বলেছেন, ‘এই সংকট সমাধানে পর্দার অন্তরালে অনেক কূটনৈতিক প্রচেষ্টা চলছে এবং এটা এখন আর একটি আঞ্চলিক ইস্যু নয়।এই পর্যায়ে আমরা সব ধরনের কূটনৈতিক প্রচেষ্টা চালাব।’

এই পর্যায়ে মিয়ানমারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার চেয়ে কূটনৈতিকভাবে সমস্যার সমাধানের দিকে এগোনোর পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেছেন, “সু চি যদি ব্যর্থ হন তাহলে সেনাবাহিনী ‘সর্বময় ক্ষমতার’ অধিকারী হবে এবং সম্ভাব্য সবচেয়ে খারাপ পরিস্থিতি হবে।”

মিয়ানমারের রাখাইনে নতুন করে সেনা অভিযান শুরুর পর গত ২৫ অগাস্ট থেকে এ পর্যন্ত প্রায় পাঁচ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। ওই অভিযানকে জাতিসংঘ চিহ্নিত করেছে ‘জাতিগত নির্মূল অভিযান’ হিসেবে।

মিয়ানমারের রাজধানী নেপিডোতে দেশটির নেত্রী সু চির সঙ্গে বৈঠকে সংকট অবসানে জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছেন মার্ক ফিল্ড।

তিনি এখনই সহিংসতা বন্ধ, রাখাইনে মানবিক ত্রাণ সহায়তা প্রবেশের অনুমতি এবং কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নসহ তিনটি প্রস্তাব দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ