খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭১তম জন্মদিন পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাকেরহাটস্থ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার আগে পাকেরহাটে আনন্দ মিছিল বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
আনন্দ মিছিল শেষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আংগারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন পাকেরহাট ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক রনজিত রায় ও বর্তমান আহ্বায়ক মোসাব্বের আলম, ভেড়ভেড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মোস্তাওফিক আহম্মেদ শামীম, খামারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক সবুজ,ভাবকী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুদ্দিন, ভেড়ভেড়ী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আসাদ, আংগারপাড়া ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সাজু সহ উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের কর্মী বৃন্দ।