• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আইএস নেতা বাগদাদী বেঁচে আছেন!

আন্তর্জাতিক ডেস্ক: কথিত ইসলামিক স্টেট গ্রুপ একটি অডিও বার্তা প্রকাশ করেছে যাতে তারা দাবি করছে যে এ বার্তাটি আইএস নেতা আবু বকর আল বাগদাদীর। তবে অনলাইনে প্রকাশিত এ বার্তার সাথে কোন ভিডিও বা ছবি দেয়া হয়নি।

এর আগে অন্তত এক বছর আগে মিস্টার বাগদাদীর কোন অডিও বিবৃতি পাওয়া গিয়েছিলো। এরপর ধারণা করা হয়েছিলো যে বাগদাদী মারা গেছেন।

সর্বশেষ অডিও বার্তাটিতে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনার প্রসঙ্গও রয়েছে।

সে কারণে ধারণা করা হচ্ছে প্রায় ৪৬ মিনিটের অডিও বার্তাটি সাম্প্রতিক কালের মধ্যেই ধারণ করা।

ওয়াশিংটন বলছে তারা বার্তাটি পরীক্ষা করে দেখছে তবে এর সত্যতা নিয়ে কোন সন্দেহ নেই বলেই মনে করছে তারা।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলেছেন তাদের ধারণা অব্যাহত আছে যে মিস্টার বাগদাদী বেঁচে আছেন।

এই বার্তায় আইএস নেতা বাগদাদী ইরাকের মসুলের লড়াই সম্পর্কেও কথা বলেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ